বি-বাড়িয়ার নাসিরনগরে সন্ত্রাস ঠেকাতে ব্যর্থতার অভিযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৌধুরী মোয়াজ্জাম আহমদকে প্রত্যাহার করা হয়েছে।

রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ইউএনওকে প্রত্যাকহারের আদেশ জারি হয়েছে।

চৌধুরী মোয়াজ্জাম আহমদ বিসিএস প্রশাসন ক্যাডারের ২৪তম ব্যাচের ছিলেন। পরবর্তী পদায়নের জন্য তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

এর আগে একই অভিযোগে নাসিরনগর থানার ওসি আব্দুল কাদেরকে প্রত্যা হার করা হয়েছিল।

গত ২৮ অক্টোবর শুক্রবার ফেসবুকে ধর্মীয় উসকানিমূলক একটি ছবি পোস্ট করা হয় রসরাজের আইডি থেকে। এ ঘটনার জের ধরে ৩০ অক্টোবর নাসিরনগরে বাড়িঘর ও মন্দিরে হামলা চালানো হয়। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনো নিশ্চিত হতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এমই