ঝালকাঠি শহরের নতুন কলেজ রোডের পৌরগোরস্থান-২এর মধ্যে ঢুকিয়ে এক গৃহবধূ কুপিয়ে হত্যার চেষ্টা চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে।
মঙ্গলবার দুপুর দেড়টায় গুরুতর আহত অবস্থায় গৃহবধূ নাছিমা বেগম (৩৫) কে পথচারীরা উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করেছে ।
আহত গৃহবধূ নাছিমা বেগম জানায়, মঙ্গলবার উক্ত মামলার ধার্য তারিখে আদালতে উপস্থিত হলে বিচারের জন্য আগামী তারিখ ধার্য করে।
আদালতে কাজ শেষে বিশ্বরোড কলেজ মোড়েরে উদ্দেশ্যে যাওয়ার পথে ডায়াবিটিক হাসপাতালের সমানে জাহাঙ্গির, বেলায়েত হাং, তার পুত্র মানিক হাং, এনামুল হক, ইউসুফ সিকদার সহ ৫/৬ দুটি মটোরসাইকেলে এসে তার পথরোধ করে এবং কথা বলার অযুহাতে পাশেই পৌর গোরস্থান-২ এর মজিদেও পাশে ডেকে নেয়।
এসময় তারা মামলা তুলে নিতে প্রস্তাব দিলে সে প্রত্যাখ্যান করায় তার গলায় ধাড়ালো চাকু ঠেকিয়ে কয়েকটি সাদা ষ্ট্যাম্পে স্বাক্ষর নেয়। ধস্তাধস্তির একপর্যায়ে তারা ধাড়ালো চাকু দিয়ে তাকে মাথা-গলায় একাধিক আঘাত করে ও মারধর ও গলাটিপে হত্যার চেষ্টা করে।
এসময় পথচারীরা টের পেয়ে এগিয়ে এলে তারা দ্রুতো মটোরসাইকেল দুটিতে উঠে সটকে পরে।
নাছিমা বেগম আরো জানায়, ১৯৯০ সালের তার সাথে একই উপজেলার আঙ্গারিয়া গ্রামের মৃত এনসাফ আলীর পুত্র মোঃ জাহাঙ্গির হোসেনের সাথে পারিবারিক ভাবে বিয়ে হয়। দীর্ঘ ২৪ বছরে তাদের ঔরসে ২ টি পুত্র ও ১টি কন্যা সন্তান নিয়ে দিনযাপন করে আসছে।
সম্প্রতি নাছিমা ওয়ারিশ সূত্রে বাবার বাড়ীর কিছু সম্পত্তি পেলে স্বামী তা বিক্রি করে এক লাখ টাকা এনে দেয়ার চাপ সৃষ্টি ও অত্যাচার-নির্যাতন শুরু করে। এমন কি স্বামী জাহাঙ্গির পুত্রদের রেখে মেয়ে জরিনা আক্তার ঝর্না কে সহ নাছিমা কে বাড়ী থেকে তাড়িয়ে দেয়।
এঘটনায় মা-মেয়ে বাদী হয়ে সহকারী জজ ও পারিবারিক আদালতে দেনমোহর ও খোরপোষের দাবীতে মামলা (নং-২৮/২০১৪) দায়ের করায় বেশ কিছু দিন ধরে মামলা তুলে নেয়ার জন্য হুমকি-ধূমকি দিয়ে আসছে।
এসএইচ





