নরসিংদীতে প্রতিপক্ষের হামলায় চান মিয়া (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
বৃহস্পতিবার রায়পুরা উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের রাধাগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত চান মিয়া ওই গ্রামের আইন মিয়ার ছেলে। তিনি রাধাগঞ্জ বাজারে কুলির কাজ করতেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত চান মিয়ার সঙ্গে বাড়ির সীমানা সংক্রান্ত বিষয় নিয়ে একই গ্রামের হারিছ মিয়ার দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। বুধবার সন্ধ্যায় এ নিয়ে দুই পক্ষের কথা কাটাকাটির এ পর্যায় হারিছ মিয়ার লোকেরা চান মিয়ার উপর হামলা চালায়। এ সময় চান মিয়া গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা প্রেরণ করেন। চিকিৎসাধীন অবস্থায় চান মিয়া আজ দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান।
রায়পুরা থানার অফিসার ইন চার্জ (ওসি) আজহারুল ইসলাম সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
কেএইচ





