নেত্রকোণা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) বেগম রেবেকা মমিনের মৃত্যু হয় গত ১১ জুলাই। পরের দিন ১২ জুলাই (শনিবার) আসনটি শূন্য ঘোষণা করেছে সংসদ সচিবালয়। সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালামের সই করা এ সংক্রান্ত গেজেটে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয় সংসদের সংসদ সদস্য বেগম রেবেকা মমিন গত ১১ জুলাই মৃত্যুবরণ করায় একাদশ জাতীয় সংসদের ১৬০ নেত্রকোণা-৪ আসনটি ওই তারিখে শূন্য হয়েছে।

এদিকে ইসি কর্মকর্তারা জানিয়েছেন, জাতীয় সংসদের কোনো আসন শূন্য হওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে উপ-নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে। এক্ষেত্রে আগামী ৮ অক্টোবর ৯০ দিন পূরণ হবে।

ঘোষিত তফসিল অনুযায়ী, ২৪ জুলাই পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করতে পারবেন আগ্রহীরা। মনোনয়নপত্র বাছাই হবে ২৫ জুলাই, আর মনোনয়ন প্রত্যাহার করা যাবে ৩১ জুলাই পর্যন্ত। এরপর ২ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যালট পেপারে ভোটগ্রহণ হবে।

এনএইচ