সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একটি সিএনজি চালিত অটোরিকশায় পেট্রল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

এ ঘটনার সঙ্গে জড়িত একজনকে আটক করেছে পুলিশ।

শনিবার বেলা সোয়া ২টার দিকে উল্লাপাড়া বেলকুচি আঞ্চলিক সড়কের উল্লাপাড়া উপজেলার কানসোনা ঘোষপাড়া এলাকার একটি সড়কে এ অগ্নিকাণ্ডের  ঘটনা ঘটে।

আটককৃত পিকেটারের নাম ইউসুফ আলী (৪০)। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রীবেশে ৪ পিকেটার অটোরিকশায় চড়ে বেলকুচি থেকে উল্লাপাড়ার দিকে যাচ্ছিলেন।

পথে মধ্যে কানসোনা ঘোষপাড়া এলাকায় আরও দু’জন পিকেটার অটোরিকশাটি থামিয়ে পেট্রল ঢেলে আগুন দেয়। এ সময় একজনকে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। অন্যরা মোটরসাইকেলে পালিয়ে যান।

এসএইচ