গাইবান্ধার সাদুল্যাপুরে আন্ত:জেলা ডাকাত দলের ৩ সদস্যসহ ৫ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ শেষে সোমবার দুপুরে গাইবান্ধা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, রোববার রাত ৮টার দিকে সাদুল্যাপুর ব্র্যাক অফিস সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে গাইবান্ধা সদর উপজেলার পশ্চিম কুপতলা গ্রামের মজিবর রহমানের ছেলে ও একাধিক ডাকাতি মামলার আসামী শহিদ মিয়া (৩৩), শহিদুল ইসলাম (২৯) ও মেছের আলীর ছেলে মিজানুর রহমানকে (২৫) একটি মোটরসাইকেলসহ আটক করা হয়েছে।
অপরদিকে জমিজমা সংক্রান্ত মামলায় কামারপাড়ার উত্তর নুরপুর গ্রামের শ্যামাপদ সরকারের ছেলে সুজন সরকার (৩২) ও সবুজ সরকারকে (২৯) নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ।
সাদুল্যাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়া লতিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ শেষে সোমবার দুপুরে গাইবান্ধা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
কেএইচ





