রংপুরে বিএনপি ও জামায়াত-শিবিরের ১১ কর্মীসহ ৫৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

জেলার বিভিন্ন স্থানে শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

জেলা পুলিশের বিশেষ শাখার উপ-পরিদর্শক (এসআই) মো. শরিফুল ইসলাম জানান, কোতয়ালীতে বিএনপির ৩ ও জামায়াতের ২, মিঠাপুকুরে জামায়াতের ১, পীরগঞ্জে জামায়াতের ২ ও পীরগাছায় জামায়াত-শিবিরের ৩ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারদের পুলিশী হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তিনি আরও জানান, গ্রেফতার বিএনপি ও জামায়াত-শিবিরকর্মীদের বিরুদ্ধে গাড়ি ভাঙচুর ও নাশকতার অভিযোগ রয়েছে।

এদিকে, রংপুর জেলা পুলিশের কন্ট্রোল রুম অপরারেটর মো. আব্দুল মাজেদ জানান, বিভিন্ন অপরাধ ও অভিযোগে জেলার বিভিন্ন স্থান থেকে জেলা পুলিশ একই সময়ে ৪২ জনকে গ্রেফতার করেছে।

এসএইচ