সারা দেশের মত লালমনিরহাটে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে হাতীবান্ধা ২ নং সরকারী প্রাথমিক বিদ্যালয়ে হাতীবান্ধা উপজেলা চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু বই উৎসবের উদ্ধোধন করেন।
এ সময় ইউএনও আমিনুল ইসলাম, হাতীবান্ধা আলিমুদ্দিন কলেজের অধ্যক্ষ সরওয়ার হায়াত খান, উপজেলা শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।
পরে হাতীবান্ধা এসএস সরকারী উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিক পর্যায়ে হাতীবান্ধা উপজেলা চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু বই উৎসবের উদ্ধোধন করেন।
এ দিকে হাতীবান্ধা উপজেলার বড়খাতা বালিকা বিদ্যালয়ে বই উৎসবের উদ্ধোধন করেন হাতীবান্ধা উপজেলা আওয়ামীলীগের সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ।
সরকার/জেড





