গত ২৪ ঘণ্টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও ২২ জনের মৃত্যু হয়েছে।
তাদের মধ্যে করোনা ভাইরাস পজিটিভ ৫ জন পুরুষ এবং ১ জন নারীসহ ৬ জনের। আর অন্যরা করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন।
গত ০২ মে থেকে শুরু করা ঢামেকের করোনা ইউনিটে বৃহস্পতিবার (১৮ জুন) বিকেল সাড়ে ৫টা পযর্ন্ত নারী ও পুরুষ মিলে ৭১২ জন মারা গেছেন। এদের মধ্যে ১৭১ জন করোনা আক্রান্ত হয়ে মারা যান।
ঢামেক হাসপাতালের মর্গ অফিসের ওয়ার্ড মাস্টার আব্দুল গফুর এই মৃত্যুর বিষয়গুলো নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন করে আরো ২২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে এক জন নারীসহ ৬ জন করোনা পজিটিভ হয়ে মারা যান।
আব্দুল গফুর বলেন, ঢামেক হাসপাতালে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের জন্য শিশু করোনা ইউনিটসহ ৩টি ইউনিট চালু করা হয়েছে। এখানে রোগী ভর্তি ও চিকিৎসা সেবা ২৪ ঘণ্টাই চালু রয়েছে।
তিনি আরও বলেন, যারা করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে মারা গেছেন তাদের লাশ তাদের আত্নীয়-স্বজনের কাছে পর্যায়ক্রমে হস্তান্তর করা হয়েছে। আর করোনা পজিটিভ হয়ে যারা মারা গেছেন তাদের লাশ করোনা বিধিমোতাবেক তাদের আত্নীয়-স্বজনদের কাছে হস্তান্তর করা হচ্ছে।
এমবি





