মেহেরপুরের গাংনী উপজেলার ধর্মচাকী গ্রাম থেকে হাবিবুর রহমান (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত হাবিবুর রহমান গাংনী থানাপাড়া এলাকার শাহার আলী ছেলে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, উপজেলার ধর্মচাকী গ্রামের ভজাপাড়া এলাকায় রাস্তার উপর হাবিবুরের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

এমই