কুড়িগ্রামের দাসিয়ারছড়া কালিরহাটে জমির মালিকানা নিয়ে সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন।
রোববার দুপুরে এই ঘটনা ঘটে। তবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
এলাকাবাসী জানায়, রোববার দুপুর ২টার দিকে রাষ্ট্রীয়ভাবে ছিটমহলে জাতীয় পতাকা উত্তোলনের জমিতে ওবায়দুলসহ তার লোকজন বেড়া দিতে গেলে সিরাজ গ্রুপের লোকজন বাধা দেয়। এতে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাধে। এ সময় উভয় গ্রপের ১০ জন আহত হয়।
আহতদের মধ্যে সিরাজ ও তার দুই ছেলে আবুল কালাম আজাদ ও আনিছুর রহমানকে ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ওই এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) বদরুদ্দোজা জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কালিরহাট বাজারে পুলিশ মোতায়েন করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সিরাজ উদ্দিন ওবায়দুলের বাবার (মৃত আব্দুল আউয়াল) কাছ থেকে ১৫ শতক জমি কিনে দীর্ঘদিন থেকে ভোগদখল করে আসছিল। এই জমি নিজের দাবি করে ওবায়দুলসহ তার লোকজনসহ বেড়া দিতে গেলে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
কেএইচ





