কক্সবাজারের টেকনাফে ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই রোহিঙ্গাসহ তিন জনকে আটক করেছে পুলিশ।

এসময় তাদের কাছ থেকে ইয়াবা বিক্রির এক লাখ ৮৯ হাজার টাকাও উদ্ধার করা হয়েছে।

রোববার দিনগত রাত ২টার দিকে টেকনাফ পৌরসভার নাজিরপাড়া থেকে এদের আটক করা হয়।

এরা হলেন- রোহিঙ্গা রফিতা বেগম (২০) ও তাসলিমা বেগম (১৮) এবং নাজিরপাড়ার আব্দুর রহমানের স্ত্রী নাছিমা আক্তার (২০)।

টেকনাফ থানার অফিসার ইন চার্জ (ওসি) আতাউর রহমান খোন্দকার জানান, সোমবার সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আটক তিনজনকে আদালতে পাঠানো হবে।

কেএইচ