রাজধানীর খিলক্ষেত তিনশ’ ফুট রাস্তায় মোটরসাইকেলের ধাক্কায় পথচারী আনিসুর রহমান (৩০) নিহত হয়েছেন।

এ ঘটনায় ওই মোটরসাইকেলের আরোহী মাসুদ (২২) ও রবিউল (২০) আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। রাত ১০টায় ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক আনিসুর রহমানকে মৃত ঘোষণা করেন।

নিহত আনিসুর দিনাজপুর চিবির বন্দর দক্ষিণ পলাশ বাড়ি গ্রামের আফসার আলীর ছেলে। তিনি ভাটারা সোলমাইত এলাকায় থাকতেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের নায়েক রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এমই