পিরোজপুরের জিয়ানগরে শনিবার দুপুরে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।

জানা যায়, উপজেলার ১২ নং কালাইয়া বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা হ্যাপী খন্দকারের ছেলে মোঃ সানি (৩) মায়ের সাথে স্কুলে গিয়ে সেখানে একটি ডোবায় ডুবে মারা গেছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: সিদ্দকুর রহমান জানান, দুপুর ২ টার দিকে খেলা করতে গিয়ে বিদ্যালয়ের পাশের একটি ডোবার পানিতে ডুবে মারা গেছে সানি।

ইন্দুরকানী গ্রামের মৃত সানির পিতা শহিদুল খন্দকারও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।

এমকে