মুন্সীগঞ্জের শ্রীনগর থেকে বৃহস্পতিবার দেড় কোটি টাকা মূল্যের কষ্টিপাথরের একটি শিব মূর্তিসহ দুজনকে আটক করেছে সিআইডি।
আটকরা হলেন, মো. হামজা ও আজহার ওরফে আ. আজিজ।
সিআইডির বিশেষ পুলিশ সুপার (অর্গানাইজড ক্রাইম) মীর্জা আব্দুল্লাহেল বাকীজানান, শ্রীনগর থানার দক্ষিণ বালাশুর গ্রামের মামুন নামে একজনের বাড়ি থেকে ওই মূর্তিসহ দুজনকে আটক করা হয়। কষ্টিপাথরের শিব মূর্তিটির ওজন ৯ কেজি ১০০ গ্রাম ও এর আনুমানিক মূল্য দেড় কোটি টাকা।
তিনি আরও জানান, টঙ্গী থানার অন্য একটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধারের মামলার আসামি গ্রেফতারের অভিযানের সময় এএসপি মো. তাহারুল ইসলামের নেতৃত্বে অর্গানাইজড ক্রাইম বিভাগের ৮ সদস্যের একটি দল এ অভিযান চালায়।
কেএইচ





