নড়াইলের বড়দিয়া বাজারে একটি মনোহরী দোকানে আগুণে পুড়ে গেছে। এ অগ্নিকাণ্ডে রজ মৃধা (৬৫)’র মনোহরী দোকানের আনুমানিক ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

গতকাল রাত সাড়ে ১১টার দিকে বড়দিয়া বাজারের ব্যবসায়ী রজ মৃধা (৬৫)’র মনোহরী দোকানে এ অগ্নিকাণ্ড ঘটে। আগুন লাগার খবর পেয়ে বাজারের লোকজন নদী নৌকা ও বার্জ এর পাইপ দ্বারা পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। এক পর্যায় এলাকাবসির সম্মিলিত প্রচেষ্টায় বাজারের বড়ধরণে অগ্নিকাণ্ড থেকে রক্ষা করতে সক্ষম হয়।

উল্লেখ্য, বড়দিয়া বাজার নড়াইল জেলার একটি ঐতিহ্যবাহী বড় বাজার। ভৌগলিক দিক থেকে জেলা শহরের সাথে এ বাজারের সরাসরি যোগাযোগ নেই বললেই চলে। স্থানীয় উপজেলায় একটি ফায়ার সার্ভিস স্টেশন থাকলেও নদী পারাপারের কোন ব্যবস্থা না থাকায় এ ধরনের কোন দুর্ঘটনা ঘটলে ফায়ার সার্ভিস পার হতে পারে না এবং সাধারণ নাগরিক ফায়ার সার্ভিসের সেবা থেকে বঞ্চিত বড়দিয়া এলাকার মানুষ।

অন্যদিকে কালিয়া উপজেলায়ও কোন ফায়ার সার্ভিস স্টেশন নেই। এদিকে বড়দিয়া বাজারের ব্যবসায়ীদের সাথে যোগাযোগ করলে তারা জানান, এ বাজারে সরকার একটি ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন করে দিলে এধরনের দুর্ঘটনা ঘটলে এলাকাবাসী ফায়ার সার্ভিসের সেবা থেকে বঞ্চিত হতো না।

এমআইএস