মুন্সীগঞ্জের সিরাজদিখানে বড় ভাই সুমন দাসের আঘাতে ছোট ভাই রাজন দাস (২৫) খুন হয়েছেন।
শনিবার (১২ ডিসেম্বর) রাত ৮টার দিকে উপজেলার মালখানগর ইউনিয়নের ফুরসাইল গ্রামে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়ারদৌস হাসান জানান, জমিজমা নিয়ে শনিবার সন্ধ্যার পর মালখানগর ইউনিয়নের ফুরসাইল গ্রামের নিজ বাড়িতে বড় ভাই সুমন দাস ও ছোট ভাই রাজন দাসের ঝগড়া হয়। এ সময় সুমনের আঘাতে রাজন মারা যান।
তিনি জানান, এ ঘটনায় রাতে সিরাজদিখান থানায় সুমন দাসকে আসামি করে মামলা রুজুর প্রক্রিয়া চলছে। ঘটনার পর থেকে তিনি পলাতক।
এমএইচ





