মাদারীপুর সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের বলাইরচর গ্রামে দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছেন।

নিহতের নাম শাহাদাৎ খান (২৪)। বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার বলাইরচর গ্রামে খান বংশ এবং সরদার বংশের সঙ্গে দীর্ঘদিন যাবত আধিপত্য বিস্তার নিয়েদ্বন্দ্ব চলে আসছিল। এই ঘটনার জের ধরে বুধবার রাত সাড়ে ১১টার দিকে দুইগ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় প্রতিপক্ষ সরদার গ্রুপের হামলায় হাফেজ খানের ছেলে শাহাদাৎ খান  গুরুতর আহত হন। রাত সাড়ে ১২টার দিকে তাকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণাকরে।

এলাকার রশিদ খান ও গোলাপ খানের সঙ্গে আধিপত্য বিস্তার নিয়ে আলাউদ্দিন সরদারের দীর্ঘদিনের বিরোধ। ইতিপুর্বেও  একাধিক সংঘর্ষের ঘটনা ঘটেছে তাদের মধ্যে।

মাদারীপুর পুলিশ সুপার খোন্দকার ফরিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উত্তেজনা বিরাজ করায় ওই এলাকায় পুলিশ মোতায়ন করা হয়েছে। এখন পরিস্থিত স্বাভাবিক।

এমআর