চাঁদপুর পৌরসভার পুরনো বাজার উত্তর রঘুনাথপুর এলাকায় পুকুরের পানিতে ডুবে সামান্থা (৪) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
সামান্থা ওই এলাকার গাজী বাড়ির সাইফুল ইসলামের মেয়ে।
শিশুটির মামা কাউছার কাজী জানান, সামান্থা দুপুরে অন্য শিশুদের সঙ্গে খেলতে খেলতে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়।
টের পেয়ে সামান্থাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. বেলায়েত হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন।
এসএইচ





