স্বর্ণ চোরাচালানের সাথে জড়িত থাকার অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের তিন পরিচ্ছন্নকর্মীকে গ্রেফতার করেছে শুল্ক গোয়েন্দা অধিদফতর। গ্রেফতার হওয়া তিন পরিচ্ছন্নকর্মী হলেন- মুরাদ হোসেন (৩৬), রিয়াজ উদ্দিন (৪০) এবং সাইদুর রহমান (৪৮)।

শনিবার (১৭ জানুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শাহজালাল(র.)আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

শুল্ক গোয়েন্দা অধিদফতরের সহকারী কমিশনার উম্মে নাহিদা আকতার  বিষয়টি নিশ্চিত করেছেন।

ইআর