মজুরি কমিশন বাস্তবায়নসহ ১১ দফা দাবি আদায়ে ফের আমরণ অনশন শুরু করেছেন দেশের বিভিন্ন স্থানের রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকরা।

রবিবার বেলা দুটায় গেট মিটিংয়ের মাধ্যমে এ কর্মসূচির ঘোষণা করে সিবিএ-ননসিবিএ সংগ্রাম পরিষদ। খুলনা, চট্টগ্রাম, নরসিংদী ও রাজশাহীর মিল গেটে এ অনশন কর্মসূচিতে অসংখ্য শ্রমিক অংশগ্রহণ করেন।

অনশনে ইউএমসি জুট মিলসের স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে প্রায় পাঁচ হাজার শ্রমিক রয়েছেন। এর মধ্যে কর্মসূচি উপলক্ষে শত শত শ্রমিক এই কর্মসূচিতে অংশ নিয়েছেন।

১১ দফা দাবিতে এর আগে গত ১০ ডিসেম্বর থেকে আমরণ অনশন কর্মসূচি শুরু করেন পাটকল শ্রমিকরা। টানা পাঁচ দিন অনশন করেন তাঁরা। পরে দাবি মেনে নেওয়ার জন্য কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার জন্য কর্মসূচি স্থগিত করে কাজে যোগ দেন শ্রমিকরা।

অনশনে ইউএমসি জুট মিলসের সিবিএর সভাপতি শফিকুল ইসলাম মোল্লা, সাধারণ সম্পাদক কামাল মিয়া, কাউছার আহাম্মেদ, সুমন খন্দকার, জাকির হোসেন, দেলোয়ার হোসেন, নন সিবিএ পরিষদের সাবেক সভাপতি আনিসুর রহমান, মোশারফ হোসেন, কাউয়ুম প্রধান, শামসুল আরেফিন, ইসা হাবিব, রিপন সরকারসহ ঐক্য পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত আছেন।

এএস