গাজীপুরের টঙ্গিতে জুয়ার টাকার ভাগাভাগি নিয়ে যুবলীগ নেতা কামাল খুন হওয়ার ঘটনার মামলার প্রধান আসামী ফাহিম (৪৫) র্যাবের হাতে গ্রেপ্তার হয়েছে।
র্যাব-১ এর সদস্যরা গতকাল বৃহস্পতিবার সকালে উত্তরা ১০ নম্বর সেক্টর থেকে ফাহিমকে গ্রেপ্তার করে।
র্যাব জানায়, ফাহিম প্রাথমিক জিজ্ঞাসাবাদে কামালকে চাকু দিয়ে হত্যা করেছে বলে স্বীকার করেছে।
এমএনজে





