বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে শিক্ষক পদে আবেদনের সময় বাড়ানো হয়েছে।

বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আগ্রহী প্রার্থীগণকে পরিবর্তিত সময়সীমা অনুযায়ী আগামী ২০ জুলাই থেকে ১০ আগস্টের মধ্যে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ণ কর্তৃপক্ষ (এনটিআরসিএ) বরাবর অনলাইনে (www.ntrca.gov.bd এবং ngi.teletalk.com.bd) আবেদন করতে হবে।

এর আগে এনটিআরসিএর ৬ জুনের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব শিক্ষক পদে নিয়োগের জন্য ২৮ জুলাই এর মধ্যে আবেদন করতে বলা হয়েছিল।

এনটিআরসিএ আজ ওই বিজ্ঞাপ্তিতে আরো জানায়, শিক্ষক পদে নিয়োগের জন্য বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ থেকে অনলাইনে প্রাপ্ত চাহিদাসমূহের (ই-রিকুইজিশন) জেলাভিত্তিক ও বিভাগীয় শহরের একীভূত তালিকা ইতিমধ্যে সর্বসাধারণের অবগতির জন্য www.ntrca.gov.bd এবং ngi.teletalk.com.bd ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

এমই