আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
মন্ত্রী বলেন,অনেকে ভুল তথ্য দিয়ে মুক্তিযোদ্ধা সনদ সংগ্রহ করেছেন।আমরা মুক্তিযুদ্ধের সংজ্ঞাটা এবার নিশ্চিত করতে যাচ্ছি। সেই হিসেবে যারা মুক্তিযোদ্ধা হিসেবে বিবেচিত হবেন তারাই চূড়ান্ত তালিকায় আসবেন।
মঙ্গলবার বিকেলে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার উত্তর লস্করচালা স্কুল প্রাঙ্গণে সোস্যাল ডেভেলপমেন্ট ফোরাম (এফডিএফ) আয়োজিত কৃতীছাত্রছাত্রী, মুক্তিযোদ্ধা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘আমি কথা দিয়েছি যে আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে তালিকা চূড়ান্ত করে ফেলব এবং আগামী বছরের ২৬ মার্চের আগে তাদের সবার হাতে সার্টিফিকেট ও পরিচয়পত্র তুলে দেব।’
এফডিএফয়ের সভাপতি ডা. সুশান্ত কুমারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আশা ইউনিভার্সিটির উপাচার্য ড. ডালেম চন্দ্র বর্মণ, প্রাক্তন যুগ্ম-সচিব আবু নাসির আহমেদ প্রমুখ।
এমআর





