বিশ্বব্যাংক কর্তৃক বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ ঘোষণা করায় এটাকেশুভ সংবাদ হিসেবে আখ্যায়িত করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

বৃহস্পতিবার বেলা ১২টায় সচিবালয়ে সাংবাদিকদের কাছে এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন মন্ত্রী।

তিনি বলেন,স্বাধীনতার পর থেকে বাংলাদেশ এখন যে অবস্থায় এগিয়েছে। এটা একটা মীরাকল।

তোফায়েল আহমেদ আরও বলেন,বাংলাদেশ যে মধ্যম আয়ের দেশে উন্নীত হবে। এটা তার প্রথম ধাপ।

আগামী ২০২১ সালের আগেই বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হতে পারবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এআর