বৃহস্পতিবার (২১ এপ্রিল) রাজধানীর উত্তরায় মেট্রোরেল প্রকল্পের সাইট পরিদর্শন করে তিনি এ কথা বলেন।

থাই রাষ্ট্রদূত বলেন, ঢাকার মেট্রোরেলের মান এবং সুযোগ-সুবিধা থাইল্যান্ডের মান অনুযায়ী হবে।

তিনি বলেন, থাইল্যান্ড বাংলাদেশের সাথে অনেক অর্থনৈতিক সহযোগিতার প্রয়াসের সঙ্গে জড়িত ও ঢাকা মেট্রোরেল অন্যতম প্রধান প্রকল্প। মেট্রোরেল নাগরিক জীবনমান উন্নয়নের একটি কার্যকরী হাতিয়ার এবং আমি কাজের মান দেখে অত্যন্ত মুগ্ধ।

প্রসঙ্গত, এ বছরের শেষ নাগাদ উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ও আগামী বছরের ডিসেম্বরের মধ্যে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল জনসাধারণের জন্য খুলে দেওয়ার কথা।

এইচএন