রাজধানীর হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে ২৮ কেজি স্বর্ণসহ সন ইয়াং নাম (৫০) নামে এক কোরিয়ান কূটনীতিবিদ আটক হয়েছেন।
ইয়াং নাম বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইট করে রাজধানীর হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। এ সময় তার কাছ থেকে ২৮ কেজি স্বর্ণসহ আটক করে কাস্টমস কর্তৃপক্ষ।
আটক কোরিয়ান কূটনীতিবিদকে ভিয়েনা চুক্তি অনুযায়ী ছেড়ে দেয়া যায় কিনা সে বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করা হচ্ছে বলে জানা গেছে। তবে বিস্তারিত এখনো জানা যায়নি।
কেএইচ





