বগুড়া শহরের আনাচে-কানাচে সব জায়গায় ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে কম্পিউটার ডাউনলোড সেন্টার। বিশেষ করে বগুড়া সদরের বারপুর, ন্যাংড়াবাজার, শিকারপুর বাজার, কৃষ্ণপুর(বিয়ানবাজার), বড় কুমিরা এলাকায় দীর্ঘদিন ধরে অশ্লীল ভিডিওর ব্যবসা করে আসছে কম্পিউটার ডাউনলোড সেন্টার নামের প্রতিষ্ঠানের ব্যবসায়ীরা।

জানা যায়,তাদের দোকানের ব্যবসা প্রতিষ্ঠানের ব্যানারে লেখা থাকে এখানে অডিও-ভিডিও গান, ওয়াজ ডাউনলোড করা হয়। কিন্তু প্রকাশ্য অশ্লীল ভিডিও ডাউনলোড করে দেয়া হয়। শুধু বলে ভাই ভরে দিলাম।

স্থানীয় অভিভাবকদের দাবী, এই অশ্লীল ভিডিও ডাউনলোডের কারনে আজকের যুব সমাজ এবং ছাত্র সমাজ দিন দিন ঝুকে পড়ছে অশ্লীলতার দিকে। ফলে সৃষ্টি হচ্ছে ইভটিজিং, পরক্রিয়া।

বিশেষ করে, বগুড়ার শিকারপুর-কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়, নূনগোলা দ্বিমূখী উচ্চ বিদ্যালয় ও কলেজসহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল শুরুর সময় সকাল ১০ টা, ও ছুটির সময় রাস্তাঘাটে ছাত্রীদের নানাভাবে বিরক্ত করে আসছে ইভটিজিংকারীরা। বিষয়টি নিয়ে অভিভাবক মহলের মাথায় হাত।

ছাত্র সমাজের বিপথে ঝুঁকে যাওয়া আর ছাত্রীদের বিরক্তের বিষয়ে অভিভাবক মহল বগুড়ার প্রশাসনের কাছে সহযোগীতা কামনা করছে।

এম আই মিরাজ/এসএম