রাজধানীতে ফের গণপিটুনিতে দেলোয়ার হোসেন (২৫) নামের এক যুবক নিহত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুলাই) সকাল ১১টার দিকে রাজধানীর হাতিরঝিল থানার পশ্চিম হাজিপাড়ায় একটি গার্মেন্টসে চোর সন্দেহে তাকে গণপিটুনি দেয় উৎসুক জনতা।

গণপিটুনির খবর পেয়ে গুরুতর আহতবস্থায় দেলোয়ারকে উদ্ধার করে হাসপাতালে নেয় পুলিশ। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুপুর একটায় তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে হাতিরঝিল থানার উপপরিদর্শক অনাথ মিত্র জানান, খবর পেয়ে পশ্চিম হাজিপাড়ায় ‘ইজি গার্মেন্টস’ এর ভেতর থেকে তাকে উদ্ধার করা হয়। ওই গার্মেন্টসের জিনিসপত্র চুরি করেছে— এমন অভিযোগে দেলোয়ারকে গণপিটুনি দেওয়া হয়। একইসঙ্গে ওই গার্মেন্টসের নিরাপত্তা কর্মী মইনকেও (২৮) তারা গণপিটুনি দেয় । তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানায় নিয়ে যাওয়া হয়েছে।

তাৎক্ষণিকভাবে নিহত দেলোয়ারের বিস্তারিত পরিচয় জানা সম্ভব হয় নি বলে জানান তিনি।

জেড