একাত্তরে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক রাশিদুল হোসেন আর নেই (ইন্নালিল্লাহি.. রাজিউন)। আজ ভোর ৪টা ২০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত্যুকালে রাশিদুলের বয়স হয়েছিল প্রায় ৮০ বছর। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। তার শ্বাসকষ্টও ছিল।
বাংলাদেশ বেতারের কর্মকর্তারা জানান, সকাল ১০টার দিকে রাশিদুল হোসেনের মরদেহ আগারগাঁওয়ে বাংলাদেশ বেতার কার্যালয়ে নেয়া হবে শ্রদ্ধা নিবেদনের জন্য। সেখানেই জানাজা হবে।
এরপর ব্রাহ্মণবাড়িয়ায় গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা পারে।
এআই





