এম আর মাসুদ নামে এসপি পরিচয়দানকারী এক ব্যক্তিকে আটক করেছে খিলগাঁও থানা পুলিশ ।

রাজধানীর খিলগাঁও থানাধীন বনশ্রী এলাকা থেকে তাকে আটক করা হয়।

খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) খায়রুজ্জামান জানান, শুক্রবার বেলা ১২টার দিকে বনশ্রীর এক ব্যবসায়ীর কাছে চাঁদা চাওয়ায় স্থানীয় লোকজন থানায় ফোন করে জানান। সে দীর্ঘদিন ধরে এভাবে এসপি পরিচয় দিয়ে চাঁদাবাজি করে আসছিল। গত দুয়েক মাস আগেও সে মিরপুরের এক ব্যক্তিকে চাকরি দেয়ার কথা বলে ৮ লাখ টাকা হাতিয়ে নিয়েছিল ।

তিনি আরো জানান, তাকে আটক করে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ।

জেএ