পুকুরে ডুবে নূরুজ্জামান (১২) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

শনিবার বিকাল ৪টার দিকে নওগাঁর সাপাহার উপজেলার কলমুডাঙ্গা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নূরুজ্জামান কলমুডাঙ্গা গ্রামের বাসিন্দা মনিরুল ইসলামের ছেলে। সে কলমুডাঙ্গা উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণির ছাত্র।

স্থানীয়রা জানান, স্কুল থেকে ফিরে বাড়ির পাশের একটি পুকুরে মাছ ধরতে যায় নূরুজ্জামান। এ সময় সাঁতার জানা না থাকায় পুকুরের পানিতে ডুবে যায় নূরুজ্জামান। পরে এটি জানতে পেয়ে পরিবারের লোকজন তার লাশ উদ্ধার করে।

ঢাকা, ৩০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ