সদ্য প্রয়াত অধ্যাপক পিয়াস করিমের লাশ কেন্দ্রীয় শহীদ মিনারে আনাকে কেন্দ্র করে পুরো শহীদ মিনার এলাকা পুলিশ বেষ্টনীতে রাখা হয়েছে। মোতায়েন করা হয়েছে কয়েক প্লাটুন পুলিশ। যে কোন ধরণের পরিস্থিতি নিয়ন্ত্রণে এমন ব্যবস্থা নেওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
বুধবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে এমন অবস্থা বিরাজ করতে দেখা গেছে। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিবাদি ব্যানার ও গণজাগরণের এক অংশকে অবস্থান করতে দেখা গেছে।
অপরদিকে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. এম আমজাদ আলী জানিয়েছেন, নিরাপত্তার স্বার্থেই এমন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
উল্লেখ্য, গত সোমবার ভোরে পিয়াস করিমের ইন্তেকালের পর তার পরিবার সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর জন্য বুধবার পিয়াস করিমের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে আনার কথা জানিয়েছিল। পরবর্তীতে এই সময়টা পিছিয়ে আগামী শুক্রবার করা হয়েছে।
পিয়াস করিমের মৃত্যুর পর থেকেই কয়েকটি সংগঠন পিয়াস করিমের লাশ শহীদ মিনারে আনার বিপক্ষে অবস্থান নিয়েছে। যার পরিপ্রেক্ষিতেই পুরো শহীদ মিনারে পুলিশের অবস্থান দেখা যাচ্ছে।
এএইচ





