ঢাকায় শুরু হচ্ছে ৩ দিনব্যাপী বাংলাদেশ-ভারত স্বরাষ্ট্র সচিব পর্যায়ের ১৫তম বৈঠক। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়।
মঙ্গলবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে দিনব্যাপী জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের ১৪তম সভা অনুষ্ঠিত হবে।
বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. কামাল উদ্দিন আহমেদ (রাজনৈতিক)।
বুধবার অনুষ্ঠিত হবে স্বরাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক। বৈঠকে বাংলাদেশের ১৩ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোজাম্মেল হক খান। আর ভারতের পক্ষে ১৩ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্বে থাকবেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অনীল গোস্বামী।
শেষ দিন বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ভারতের স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে প্রতিনিধিদল রাজশাহীর সারদা পুলিশ একাডেমি পরিদর্শন করবেন।
ঢাকা, ১ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই





