রাজধানীর রামপুরা বনশ্রী এলাকায় আতিকুর রহমান মোবিন (২৬) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন।
সোমবার রাত পৌনে ১০টার দিকে বনশ্রী ৬ নম্বর রোডের সি ব্লকে এ ঘটনা ঘটে। মোবিন খিলগাঁও উত্তর গোড়ান এলাকার ১৮৪ নম্বর বাড়িতে বসবাস করেন।
তিনি জানান, বনশ্রীতে বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার সময় পূর্ব রামপুরা এলাকার নজরুলসহ মোট চারজন তার পেটে ও পায়ে গুলি করে পালিয়ে যায়। গুলিবিদ্ধ অবস্থায় এলাকাবাসী উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করে।
এর আগে নজরুল মোবিনের কাছে চাঁদা দাবি করেছিল বলেও জানান তিনি।
ঢাকা মেডিকেল ক্যাম্প পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাস তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
কেএইচ





