দুই ঘণ্টার বেশি সময় বন্ধ থাকার পর ফের পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে।
আজ রোববার ভোর পৌনে ৬টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এরপর পৌনে ৮টা নাগাদ যোগাযোগের জন্য খুলে দেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে পাটুরিয়া ফেরিঘাট শাখা নৌ-পুলিশের ইনচার্জ সামছুল আলম জানান, ঘন কুয়াশার কারণে ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে চলাচল বন্ধ রাখা হয়। সূর্য উঠলে কুয়াশার ঘনত্ব কমে গেলে ফের ফেরি চলাচল শুরু হয়েছে। এতে ধীরে ধীরে কমতে শুরু করেছে রাস্তার যানবাহনের লাইন।
এমবি





