চাঁদপুরে ২৬ জুয়াড়িকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শহরের ৩নং কয়লাঘাট থেকে সোমবার বিকালে জুয়াড়ির সর্দার দেলোয়ার হোসেনসহ ২৬ জনকে আটক করা হয়।

আটকদের প্রত্যেককে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার কামাল মোহাম্মদ রাশেদ।

চাঁদপুর মডেল থানার এসআই মো. ফিরোজ আলম জানান, কারাদণ্ডপ্রাপ্ত ২৬ জুয়াড়িকে জেলহাজতে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, শহরের ৩নং কয়লাঘাট এলাকায় শওকত বেপারী ও মিজানুর রহমান মিজান রেলওয়ের জায়গায় অবৈধভাবে দোকান নির্মাণ করা হয়। ওই দোকানে দেলোয়ার হোসেন দীর্ঘদিন যাবৎ জুয়ার আসর চালিয়ে আসছেন।

চাঁদপুর মডেল থানার অফিসার ইন চার্জ (ওসি-তদন্ত) আরিচুল হকের নেতৃত্বে রোববার গভীর রাতে শহরের ৩নং কয়লাঘাট জুয়ার আস্তানায় অভিযান চালানো হয়।

কেএইচ