ঝিনাইদহে সোলায়মান হোসেন বিপ্লব মুন্সী (৩৮) নামে এক ঠিকাদারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩০ জুন) দুপুরে শহরের হামদহ কালী মন্দিরের সামনে নিজ অফিস থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
বিপ্লব মুন্সী শহরের কাঞ্চনপুরের সিরাজুল ইসলাম মুন্সীর ছেলে।
স্থানীয়রা জানান, ঠিকাদার সোলায়মান হোসেন বিপ্লবকে তার নিজ অফিস কক্ষে ঝুলন্ত অবস্থায় দেখতে পয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। দুপুরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
মৃত্যুর আগে বিপ্লব তার মৃত্যুর জন্য কারা দায়ী তাদের নাম ও কারণ একটি চিরকুটে লিখে গেছেন।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
ওএফ





