গাজীপুরে র‍্যাবের চলন্ত গাড়ি থেকে লাফিয়ে পালাতে গিয়ে অন্য এক গাড়ি চাপায় আসামির মৃত্যু হয়েছে।

রাসেল হোসেন (২০) নামে ওই আসামি বুধবার (২০ এপ্রিল) ভোরে শ্রীপুর উপজেলার আনসার রোড এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে লাফিয়ে পালাতে গিয়ে মারা যান।

রাসেল শ্রীপুর উপজেলার গাড়ারন এলাকার বাসিন্দা। তার বাবার নাম মোহাম্মদ আলী।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মোহাম্মদ আলী জিন্নাহ বিষয়টি জানান।

পরে র‍্যাব সদস্যরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

ওএফ