পবিত্র হজ ও তাবলীগ সর্ম্পকে কটুক্তি করার প্রতিবাদে মন্ত্রিসভা থেকে সদ্য অব্যাহতিপ্রাপ্ত ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে গ্রেফতার করে বিচারের মাধ্যমে, ফাঁসির দাবিতে মিছিল করেছে বগুড়ার জনগণ।

মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে এ কর্মসূচি শুরু করেন তারা।

সমাবেশে সান্তাহার মুক্তিযোদ্ধা চত্ত্বরে এস এম আখতারুজ্জামান মিঠুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিএনপি দলীয় বগুড়া-৩ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মোমিন তালুকদার খোকা, হাফেজ আতোয়ার রহমান, মাহাফুজুল হক টিকন, মামুনুর রশিদ মামুন, গোলাম রব্বানী, সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোজাহার হোসেন পিন্টু, আব্দুল কাদের, মতিউর রহমান, আবু বক্কর সিদ্দিকী, শহিদুল ইসলাম, জাহিদুল ইসলাম, মির্জা আবুল কালামসহ অন্যরা।

এ সমাবেশ থেকে আব্দুল লতিফ সিদ্দিকীকে দ্রুত গ্রেফতার করে বিচারের মাধ্যমে ফাঁসির দাবি জানানো হয়।

জেআই,