রাজধানীর হাতিরঝিলে একটি তৃতীয় তলা ভবন থেকে পড়ে নাবিল ইসলাম (১৮) নামের এক কিশোর নিহত হয়েছেন।

শনিবার (০২ অক্টোবর) দুপুরে হাতিরঝিলের মীরবাগ এলাকায় এই ঘটনাটি ঘটে।

নাবিল মাদারীপুর সদর উপজেলার পূর্ব রগুরামপুর গ্রামের নজরুল ইসলাম এর ছেলে। দুই ভাইয়ের মধ্যে সে ছিল ছোট। মগবাজার মীরবাগ মীরেরটেক পরিবারের সঙ্গে থাকতো সে।

গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখে লোকজন তাদের বাসায় খবর দেয়। পরে মৃতের বড় ভাই শাকিল এসে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল, পরে পঙ্গু হাসপাতাল সেখান থেকে বিকাল পাঁচটায় ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, ময়নাতদন্তের জন্য লাশটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

এমবি