চুয়াডাঙ্গার বিভিন্ন এলাকা থেকে ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার দিবাগত রাতে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
পুলিশ জানায়, চুয়াডাঙ্গা পুলিশ সুপার রাশিদুল হাসানের নির্দেশে পুলিশের একটি বিশেষ দল সদর উপজেলার আকন্দবাড়িয়া গ্রামের আব্দুর রহমানের ছেলে জনি (২৪), দৌলতদিয়াড় গ্রামের বদর উদ্দিনের ছেলে নাসির উদ্দিন (৫৪), বড়মসজিদ পাড়ার রবি সর্দারের ছেলে মনি (৩৫), দামুড়হুদা উপজেলার দর্শনা ঈশ্বরচন্দ্রপুর গ্রামের মওলা বক্সের ছেলে আব্দুর রাজ্জাক (৩০) একই গ্রামের সামাদ হোসেনের ছেলে আব্দুল কুদ্দুস (২৫), আলমডাঙ্গা উপজেলার আইলহাস গ্রামের মৃত মফিজ উদ্দীনের ছেলে হারুন অর রশিদ (৪৮) ও জীবননগর উপজেলার দেহাটি গ্রামের আকবার আলীর ছেলে আসাদুজ্জামানকে (৪৫) গ্রেফতার করে।
সংশ্লিষ্ট থানার ওসিরা জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় জি আর ও সি আর মামলা রয়েছে।
ঢাকা, ৪ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ





