শাহনাজ আকতার সাহানা (৩৩) নামে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকাল ১০টার দিকে রাজধানীর শেরেবাংলা নগর গর্ভমেন্ট স্টাফ কোয়ার্টারের পানির ট্যাংকির পূর্বদিকের একটি গাছ থেকে লাশটি উদ্ধার করা হয়।
সাহানা বরিশালের বানারীপাড়ার খলিল সরদারের মেয়ে।
শেরেবাংলা থানার উপপরিদর্শক (এসআই) শামসুল হক জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরপরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানান তিনি।
জেএ





