গাজীপুরের টঙ্গীতে একটি পোশাক কারখানায় সহকর্মীর ছুরিকাঘাতে হাবিবুর রহমান হান্নান নামে (২৩) এক শ্রমিক নিহত হয়েছেন।

টঙ্গী থানার শালিকচূড়া এলাকার প্যাসিফিক সোয়েটার কারখানায় বৃহস্পতিবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।

টঙ্গী থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন ভক্ত জানান, এক নারী সহকর্মীকে উত্ত্যক্তের জের ধরে হান্নান ও শাহাদত ওরফে নাসির হোসেনের (২৫) মধ্যে ঝগড়া হয়। এরই জের ধরে সকালে শাহাদত হান্নানকে ছুরিকাঘাত করেন। পরে মুমূর্ষু অবস্থায় হান্নানকে টঙ্গী সরকারি হাসপাতালে নেওয়া হলে আবাসিক মেডিকেল অফিসার পারভেজ আহমদ তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় সহকর্মী শাহাদত ওরফে নাসির হোসেনকে আটক করেছে পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

এএইচ