বেনাপোলের রঘুনাথপুর সীমান্তে ৬৪ লাখ হুন্ডির টাকাসহ বাবু মিয়া (৪৩) নামে একজন হুন্ডি পাচারকারীকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

আটককৃত ব্যাক্তি বেনাপোল থানার সরবানহুদা গ্রামের রমজান আলির ছেলে। বুধবার (১৪ ফেব্রুয়ারি ) রাত ১১টার সময় রঘুনাথপুর সীমান্তের জিরো পয়েন্ট এলাকা থেকে তাকে টাকা সহ আটক করা হয় ।

বিজিবি জানান, গোপন সংবাদের ভিক্তিতে তারা জানতে পারে এক হুন্ডি পাচারকারী বিপুল পরিমান হুন্ডির টাকা নিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করছে। এমন সংবাদে জিরো পয়েন্টে অভিযান চালিয়ে ৬৪ লাখ টাকা সহ তাকে আটক করা হয়।

বিজিবি ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে, কর্নেল আরিফুল হক ৬৪ লাখ হুন্ডির টাকা সহ একজন হুন্ডি পাচারকারীকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটক টাকাসহ বাবু মিয়াকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

নাসির/জেড