রাজধানীর বিভিন্ন এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মাদকবিরোধী অভিযানে ৪৮ জনকে আটক করেছে। মাদকসেবন ও বিক্রির দায়ে তাদের আটক করা হয়।

গতকাল শুক্রবার (১১ জুন) সকাল ৬টা থেকে আজ শনিবার (১২ জুন) সকাল ৬টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ১০৮৬ পিস ইয়াবা, ১৩৭ গ্রাম ৫১ পুরিয়া হেরোইন, ৪ কেজি ৫৭০ গ্রাম গাঁজা, ১০ ক্যান বিয়ার ও ৪ বোতল ফেন্সিডিল উদ্ধার মূলে জব্দ করা হয়।

এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৮টি মামলা রুজু হয়েছে।

এবিএস