একটি দেশিয় বন্দুকসহ মো. জসিম (২৩) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের দক্ষিণ বাইশারী গ্রাম থেকে তাকে আটক করা হয়।
শনিবার রাতে আটক জসিম দক্ষিণ বাইশারী গ্রামের আবদুস সোবহানের ছেলে। পুলিশের অভিযোগ, জসিম ডাকাত দলের সদস্য। ডাকাতির প্রস্তিুতি কালে তাকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাইশারী এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে তাকে আটক করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তার দলের অন্য ডাকাত সদস্যরা পালিয়ে যায়। আটক জসিমের কাছ থেকে দেশিয় একটি বন্দুক পাওয়া গেছে।
জসিম দীর্ঘদিন ধরে অবৈধভাবে জমি দখল, মোটরসাইকেল চুরি, অপহরণসহ নানা ঘটনার সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ।
নাইক্ষ্যংছড়ির বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্র ইনচার্জ (এসআই) আনিসুর রহমান জানান, জসিমকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এআর





