গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার পানিতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন– বগুড়ার শিবগঞ্জ উপজেলার ময়দারহাটা এলাকার সাবিক মিয়া (১৮), আব্দুল্লাহ মিয়া (১৬) ও সুমন মিয়া (১৬)।

গোবিন্দগঞ্জ থানার ওসি একেএম মেহেদী হাসান জানান, তিন কিশোর ময়দারহাটা এলাকা থেকে মোটরসাইকেলে গোবিন্দগঞ্জের কামদিয়ার দিকে যাচ্ছিল। দুপুরে পানিতলা নামক স্থানে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি রাস্তার নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলে তিন কিশোর নিহত হয়।

নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।

এমআর