দেশে এ পর্যন্ত ৫৫ লাখ ৩৯ হাজার ৪৯৪ মানুষ করোনা টিকা গ্রহণ করেছেন। এর মধ্যে ৩৪ লাখ ৩৫ হাজার ৭০১ জন পুরুষ এবং ২১ লাখ তিন হাজার ৭৯৩ জন নারী রয়েছেন।

এর পাশাপাশি আজ সোমবার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ৬৯ লাখ ৪৫ হাজার ৬৭৮ মানুষ টিকার জন্য নিবন্ধন করেছেন বলে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৪১ হাজার ৩২২ জন করোনা টিকা গ্রহণ করেছেন। এদের মধ্যে পুরুষ ২৩ হাজার ৬৯৮ এবং নারী ১৭ হাজার ৬২৪ জন।

এ পর্যন্ত ঢাকা বিভাগে টিকা গ্রহণ করেছেন ১৭ লাখ ১১ হাজার ৩২৩ জন। এর মধ্যে ঢাকা মহানগরীতে আট লাখ ৬৮ হাজার ১৬৮, ময়মনসিংহ বিভাগে দুই লাখ ৭৫ হাজার ১৮৭, চট্টগ্রাম বিভাগে ১১ লাখ ১৫ হাজার ৩৩৮, রাজশাহী বিভাগে ছয় লাখ ৩৫ হাজার ৯৭৩, রংপুর বিভাগে পাঁচ লাখ ৬৮ হাজার ৮২১, খুলনা বিভাগে সাত লাখ চার হাজার ২৭০, বরিশাল বিভাগে দুই লাখ ৪০ হাজার ৩৭২ এবং সিলেট বিভাগে দুই লাখ ৮৮ হাজার ২১০ জন করোনা টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৭ জানুয়ারি করোনার টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন। ওই দিন ২১ জনকে টিকা দেওয়া হয়। পরদিন রাজধানীর পাঁচটি হাসপাতালে ৫৪৬ জনকে পর্যবেক্ষণমূলক টিকা দেওয়া হয়।

এরপর গত ৭ ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী গণটিকাদান কর্মসূচি শুরু হয়। প্রথম টিকা নেওয়ার ৬০ দিন পর দ্বিতীয় ডোজ দেওয়া হবে।

আগামী ৮ এপ্রিল থেকে টিকার দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হবে। দেশে টিকা গ্রহণকারী ব্যক্তিদের মধ্যে এখনও তেমন কোনো পার্শ্বপ্রতিক্রিয়ার খবর পাওয়া যায়নি।

এমআর