নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ফতেহপুর ইউনিয়নের দক্ষিণপাড়ায় গণপিটুনিতে এক ডাকাত সর্দার নিহত হয়েছেন।

রোববার দিনগত রাতে এ ঘটনা ঘটে। নিহতের নাম বাচ্চু মিয়া (৩০)।তিনি উপজেলার বগাদী গ্রামের রব মিয়ার ছেলে বলে জানা গেছে।

আড়াইহাজার থানার ওসি আলমগীর হোসেন জানান, রাতে ফতেহপুর ইউনিয়নের দক্ষিণপাড়ার রাস্তায় ডাকাতিকালে স্থানীয় জনতা ধাওয়া করে ডাকাতদের।

এ সময় ডাকাত দলের অন্য সদস্যরা পালিয়ে গেলে জনতা ডাকাত সর্দার বাচ্চুকে আটক করে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তার মুত্যু হয়।

কিছুদিন আগে হত্যা ও ডাকাতি মামলায় ছয় বছরের কারাদণ্ড ভোগ করে বের হয়েছিলেন বাচ্চু মিয়া। তার বিরুদ্ধে থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে বলেও ওসি জানান।

এআর